সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। চার দিনের খেলা শেষ। জিততে আর চার উইকেট দরকার বাংলাদেশের, আর আয়ারল্যান্ডকে করতে হবে ৩৩৩ রান।

আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে টানা দুই ওভারে অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিংকে ফেরায় তারা।

২৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর ৫১ রানের জুটি গড়েন। কারমাইকেলকে (১৯) বিশের ঘর ছুঁতে দেননি হাসান মুরাদ।

৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় আয়ারল্যান্ড। টেক্টর হাফ সেঞ্চুরি করার দুই বল পর আউট হলে ভাঙে ৪১ রানের জুটি। তারপর কুর্টিস ক্যাম্ফার শক্ত হাতে ক্রিজে পড়ে থাকলেও আরো দুই উইকেট হারায় আয়ারল্যান্ড।

দুইবার জীবন পাওয়া স্টিফেন ডোহেনি (১৫) বড় ইনিংস খেলতে পারেননি। লরকান টাকার (৭) আগের ইনিংসে ৭৫ রান করলেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

অ্যান্ডি ম্যাকব্রাইন ও ক্যাম্ফার ক্রিজে আছেন। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রানে খেলছেন। ৬ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭৬ রান।

তাইজুল এদিন সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হয়েছেন। এখন পর্যন্ত তিন উইকেট তার। দুটি পেয়েছেন মুরাদ।

১ উইকেটে ১৫৬ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৬৯ রানে অপরাজিত সাদমান ইসলাম আর ৯ রান করতে পেরেছেন। ১১৯ বলে ৭৮ রানের ইনিংসে ছিল ৭ চার। নাজমুল হোসেন শান্ত এবার এক রানে আউট। মুমিনুল হক ও মুশফিকুর রহিম তারপর ক্রিজে দাপট দেখান।

চতুর্থ উইকেটে এই দুজন ১২৩ রান যোগ করেন। মুমিনুল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। ১১৮ বলে ১০ চারে ৮৭ রান করেন তিনি। মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন।

৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা