,

মুশফিককে কেন সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না, ব্যাখ্যা দিলেন আশরাফুল

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিজের শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই এলিট ক্লাবে যোগ দিয়েছিলেন। পরে দ্বিতীয় ইনিংসে ফিফটি করে নতুন আরেক রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিক।

বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও পঞ্চাশোর্ধ্ব রান করেন মুশফিক। এত দিন এই কীর্তি ছিল শুধু মাত্র অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের। তবে মুশফিকের সামনেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ ছিল। তাহলে পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়তেন। কিন্তু বাংলাদেশ দল ইনিংস ঘোষণা করায় ৫৩ রানে অপরাজিত থেকে সন্তুষ্ট থাকতে হয় তাকে।

মুশফিককে কেন সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না, সেই ব্যাখ্যা দিলেন আশরাফুল। চতুর্থ দিনের খেলা শেষে ব্যাটিং কোচ বলেন, ‘এটা একটা টিম গেম, আলাদা গেম চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আলাদা (ব্যক্তিগত) পারফরম্যান্স করলেই টিম পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল, আমাদের তখন ৫০০ রান হয়ে গিয়েছে। হ্যাঁ আপনি চাইলে আরো এক ঘণ্টা খেলাতে পারতেন। কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অব ক্রিকেটে।’

আশরাফুল পরে মুমিনুলকে নিয়ে বলেন, ‘হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে, না যেহেতু মুমিনুল কাছাকাছি আছে তাকে সুযোগটা দেওয়া হয়েছিল (সেঞ্চুরির)। কিন্তু দুর্ভাগ্য সে করতে পারেনি। সেই কারণেই আসলে আর খেলা হয়নি।’

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত