,

শাহিবজাদা ঝড়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ভিন্ন কিছু করতে পারেনি। আজ (শনিবার) শাহিবজাদা ফারহানের ব্যাটিং ঝড়ে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান।

মোহাম্মদ নওয়াজের বোলিংয়ে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে বড় রান জমা করতে পারেনি। কেবল জানিথ লিয়ানাগে ছাড়া কেউ ত্রিশের ঘরে রান পাননি। পাঁচ নম্বরে নেমে এই ব্যাটার ৩৮ বলে ৪ চার ও ১ ছয়ে ৪১ রানে অপরাজিত ছিলেন।

এছাড়া দ্বিতীয় স র্বোচ্চ ২৫ রান করেন কুশল পেরেরা। ১২তম ওভারে তাকে আউট করার পর নওয়াজ পরের বলে দাসুন শানাকাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান।

এছাড়া ২২ রান আসে ওপেনার কামিল মিশারার ব্যাটে। ৭ উইকেটে মাত্র ১২৮ রান করে শ্রীলঙ্কা। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৬ রান খরচায় তিন উইকেট নেন নওয়াজ।

লক্ষ্যে নেমে সাইম আইয়ুবকে নিয়ে শাহিবজাদা পাঁচ ওভারে ৪৭ রানের জুটি গড়েন। তারপর ভেঙে যায় এই জুটি। সাইম ২০ রান করেন।

এরপর বাবর আজমকে নিয়ে শাহিবজাদার জুটিতে জয়ের পথে ছিল পাকিস্তান। কিন্তু লক্ষ্য থেকে ১৩ রান দূরে থাকতে দুষ্মন্ত চামিরার টানা দুই বলে বাবর (১৬) ও সালমান আগা (০) আউট হন।

বাবরের সঙ্গে ৬৯ রানের জুটি গড়া শাহিবজাদা ম্যাচ শেষ করে দেন ১৬তম ওভারে। অন্য প্রান্তে ৫ রানে ক্রিজে ছিলেন উসমান খান। ৪৫ বলে ৬ চার ও ৫ ছয়ে ৮০ রানে অপরাজিত ছিলেন শাহিবজাদা।

পাকিস্তান ১৫.৩ ওভারে ৩ উইকেটে ১৩১ রান করে। এনিয়ে শ্রীলঙ্কা সিরিজের দুটি ম্যাচই হারল। আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছিল তারা।

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত