,

ভূমিকম্পের উৎপত্তিস্থল এবার রাজধানীতেই

news-image

অনলাইন ডেস্ক : আশপাশের এলাকার পর এবার খোদ রাজধানীতেই ভূমিকম্প উৎপত্তি হলো। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিটে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি ৪ দশমিক ৩ মাত্রার। এর উৎপত্তিস্থল ঢাকা রিজিওনের বাড্ডা এলাকায়।

একই রকম তথ্য দিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। তারা জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

তবে মার্কিন ভূ-তাত্ত্বিত জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে নরসিংদীতে। তারা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর পলাশে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ও দেয়াল ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কেবল নরসিংদীতেই পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া রাজধানীর বংশালে তিনজন ও মুগদায় একজনের মৃত্যু হয়েছে। একজন করে নিহত হয়েছেন নারায়ণগঞ্জে ও গাজীপুরে। এ ছাড়া ভূমিকম্পে আহতের সংখ্যা তিন শতাধিক।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের