মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাময়িক বন্ধ হতে যাচ্ছে ঢাবি

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাত বিবেচনা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়।

শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভূমিকম্প নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত শীতকালীন ছুটি এগিয়ে এনে সাময়িক বন্ধ ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম জানান, শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে।

এদিকে, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষ থেকে স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের জন্য বিমানের টিকিটে ছাড়, মিলবে অগ্রাধিকার সেবা

ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ অনুমোদন দিল ভারত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাহেদ উর রহমান

‘প্রয়োজনে ককরোচ আন্দোলনেও যাব’: মমতা

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

নতুন ভিডিওতে এমপি গাজী নজরুলের বক্তব্য নিয়ে প্রশ্ন

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত