রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সেঞ্চুরিতে প্রশংসা ও সমালোচনা দুটোই পেলেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে যেন নিজের চেনা ফর্মটাই ফিরিয়ে আনছেন বিরাট কোহলি। দল হিসেবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সুবিধা করতে না পারলেও নিজের জাত ঠিকই চেনাচ্ছেন কোহলি। ব্যাট হাতে আজকাল তার রান করাই যেন রেকর্ড। সেটাই আজ হলো উত্তরপ্রদেশের মাঠ জয়পুরে। রাজস্থান রয়্যালসের হোমভেন্যুতে নিজের আইপিএল ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন কোহলি।

বিরাট কোহলির আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বাজে রেকর্ড জয়পুরের এই মাঠেই। এখানে এলেই কেন যেন নিজেকে হারিয়ে খোঁজেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। তবে আজ শুরু থেকেই খেলেছেন নিজের চেনা ছন্দে। একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়েছেন। ইনিংসের ৮ বল বাকি থাকতেই পেয়েছেন সেঞ্চুরির দেখা।

সেঞ্চুরির পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন কোহলি। আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন আগেই। ক্রিস গেইলের ৬ আর জশ বাটলারের ৫ সেঞ্চুরির বিপরীতে কোহলির সেঞ্চুরি ছিল ৭টি। সংখ্যাটাকে আজ নিয়ে গেলেন আটে। ২৩৪ ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন তিনি।

তবে একই সেঞ্চুরিতে সমালোচনাও হয়ত সইতে হবে তাকে। ৬৭ বলের এই সেঞ্চুরি যে আইপিএলে ইতিহাসেই সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি। ২০০৯ সালে সবশেষ ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন মনীশ পান্ডে। ৬৬ বলে সেঞ্চুরি করেছেন তিনজন। ২০১১ সালে শচীন টেন্ডুলকার, ২০১০ সালে ডেভিড ওয়ার্নার এবং ২০২২ সালে জশ বাটলার তিন অঙ্কে যেতে খেলেছিলেন ৬৬ বল।

বেশ কিছুদিন ধরেই বড় স্কোর করলেও স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা সইতে হচ্ছে কোহলিকে। অনেকের মতেই তার ইনিংসে ডট বলের সংখ্যা বেড়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের অনেক সমর্থকই যা মানতে নারাজ। কোহলির কাছ থেকে আরও ঝড়োগতির ইনিংস প্রত্যাশা তাদের।

তবে জয়পুরের এই পিচের কথাও আলাদা করে বলা দরকার। আজকের ম্যাচের আগে রাজস্থানের মাঠে কোহলির গড় ছিল ২২ এর নিচে। এমনকি এর আগে কেবল একবারই এই মাঠে আইপিএলে সেঞ্চুরি এসেছিল। ২০১৯ সালে আজিঙ্কা রাহানে দিল্লির বিপক্ষে খেলেছিলেন ১০৫ রানের ইনিংস। সে হিসেবে এই মাঠে আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও এটি।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের