,

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’র ম্যাচে বিশ্বফুটবল দেখতে যাচ্ছে এক মহাকাব্যিক লড়াই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং অ্যাটলান লায়ন খ্যাত মরক্কো। তবে এই ম্যাচটি কেবল তিন পয়েন্টের লড়াই নয়, এটি মূলত দুটি অজেয় রেকর্ডের মুখোমুখি সংঘাত।

একদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯২ বছর ধরে অপরাজিত থাকার ব্রাজিলিয়ান দুর্গ, অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা ২৯ ম্যাচে হার না মানা মরক্কোর অপরাজেয় প্রাচীর।

গত মার্চে সাবেক কোচ ওয়ালিদ রেগ্রাগুই দায়িত্ব ছাড়ার পর, মরক্কো জাতীয় দলের হাল ধরেন নতুন প্রধান কোচ মোহামেদ ওয়াহবি। তার অধীনেও মরক্কো দল এই মুহূর্তে তাদের ইতিহাসের সেরা ছন্দ ধরে রেখেছে। আন্তর্জাতিক ফুটবলে শেষ টানা ২৯টি ম্যাচে কেউ তাদের হারাতে পারেনি।

অন্যদিকে, ফুটবল বিশ্বকাপের ২২টি আসরের ইতিহাসে প্রথম ম্যাচে ব্রাজিল হেরেছে মাত্র ২ বার, তাও ১৯৩০ ও ১৯৩৪ সালে। এরপর থেকে দীর্ঘ ৯২ বছর এবং টানা ২০টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনো হারেনি সেলেসাওরা।

এই অজেয় মরক্কো কিন্তু ইতোমধ্যেই ব্রাজিলকে হারানোর স্বাদ পেয়েছে। ২০২৩ সালের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা সেলেসাওদের ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। এছাড়া কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালকে বিদায় করে দেওয়া মরক্কো বড় দলগুলোকে ভড়কে দিতে ওস্তাদ। ফলে কার্লো আনচেলোত্তির সম্পূর্ণ নতুন একাদশ নিয়ে গড়া ব্রাজিলের জন্য আজ রাতটা মোটেও সহজ হবে না।

রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ কাঁপানো ভিনিসিউস জুনিয়র আজ ব্রাজিলের আক্রমণের মূল ভরসা। কিন্তু উইং দিয়ে তার গতি সচল রাখার পথে সবচেয়ে বড় বাধা পিএসজির বিশ্বসেরা রাইট-ব্যাক আশরাফ হাকিমি।

আজ মেটলাইফ স্টেডিয়ামে কি মরক্কোর ২৯ ম্যাচের অপরাজেয় রথ থামবে, নাকি চূর্ণ হবে ব্রাজিলের ৯২ বছরের অহংকার? নাকি ম্যাচটি ড্র হয়ে দুই দলের রেকর্ডই অক্ষত থাকবে? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড