,

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরস্থ সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১২ জুন দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক (মাসুম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. রেজাউল করিম এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিব, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে. এম. রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য মো. মাহবুবুর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, নবীনগর উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ ও সফলতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। এর মাধ্যমে তারা নিজেদের যোগ্য, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে