,

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে টিয়ারা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিশু মিয়া ও হোসেন মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এর আগে সোমবার রাতে পূর্ববিরোধের জেরে বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে টিয়ারা বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

তবে শিশু গ্রুপের প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়া বলেছেন, ‘হোসেন গ্রুপের লোকজনই প্রথম হামলা চালায়। হামলাকারীরা আমাদের এক কর্মীকে হাতুড়ি দিয়ে গুরুতর আহত করেছে। আমরা শুধু আত্মরক্ষার চেষ্টা করেছি।

হোসেন গ্রুপের আহমেদ হোসেন দাবি করেন, বাজারে আমাদের লোকজনের ওপর শিশু মিয়া গ্রুপের সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা চালায়। আমরা প্রতিরোধের চেষ্টা করলে তারা বাজারের কয়েকটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেছেন, ‘পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পূলিশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড