,

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কাল থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রোববার (২৪ মার্চ) থেকে। সম্প্রতি রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এ তথ্য জানান।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আগামী ২৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথম দিনে দেওয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। চাপ সামলাতে চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

তিনি আরও বলেন, ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টা থেকে আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।

প্রতিবছর অগ্রিম টিকিট ৫ দিন আগ পর্যন্ত দেওয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবে। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না।

আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট