মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ হাজার ৪৫৬ মুক্তিযোদ্ধা বকেয়া ভাতা পাচ্ছেন

news-image

বরিশাল প্রতিনিধি : প্রায় চার বছর পর অবশেষে বরিশালের ভাতাপ্রাপ্ত ৬ হাজার ৪৫৬ জন মুক্তিযোদ্ধা তাঁদের এক মাসের বকেয়া মুক্তিযোদ্ধা ভাতার অর্থ পাচ্ছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ওই মুক্তিযোদ্ধাদের এক মাসের ভাতা বাবদ ৩ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী জানান, ২০১৫ সালের জুন মাসে নতুন তালিকাভুক্ত ২২৪ জন মুক্তিযোদ্ধাকে অর্থ বরাদ্দের আগেই মন্ত্রণালয়ের নির্দেশে ৯ মাসের ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ওই সময় পুরোনো তালিকাভুক্ত ৬ হাজার ৪৫৬ জন মুক্তিযোদ্ধার এক মাসের ভাতার (জুন-২০১৫) অর্থ দিয়ে নতুন ২২৪ জন মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে মন্ত্রণালয় ওই অর্থ ছাড় না দেওয়ায় পুরোনো মুক্তিযোদ্ধাদের এক মাসের ভাতা বকেয়া পড়ে। বিষয়টি নিয়ে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। এ নিয়ে প্রথম আলোতে ‘সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার ভাতা লোপাট’ শিরোনামে গত ২ জানুয়ারি একটি প্রতিবেদন ছাপা হয়।

প্রতিবেদনটি যুক্ত করে ওই অর্থ পরিশোধে পদক্ষেপ নিতে ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত একটি রিট করেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৭ জানুয়ারি টাকা না দেওয়ার অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে ওই কমিটি গঠন করতে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বরিশালের জেলা প্রশাসককে কারণ দর্শাতে বলা হয়।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, গত ২৬ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক পত্রে ২০১৫ সালের জুন মাসের বকেয়া ভাতার টাকা বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়। ওই পত্র নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেসুর রহমানের হাতে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ২০১৫ সালে ৬ হাজার ৪৫৬ জন মুক্তিযোদ্ধার জুন মাসের ভাতা বকেয়া পড়লেও বিষয়টি এত দিন সঠিকভাবে মন্ত্রণালয়ে উপস্থাপন করতে না পারায় বরাদ্দ পেতে দেরি হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক