শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড় ও শিলাবৃষ্টি, ৩০ হাজার পাখি মারা গেছে

news-image

অনলাইন ডেস্ক : ঝড় ও শিলাবৃষ্টিসহ দুদিনের বৈরী আবহাওয়ায় নড়াইলের কালিয়া উপজেলার একটি পর্যটন কেন্দ্রে প্রায় ৩০ হাজার পাখির মৃত্যু হয়েছে। উপজেলার পানিপাড়া গ্রামে অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে এ ঘটনা ঘটে। জানা গেছে, পর্যটন কেন্দ্রটিতে সারা বছর বিভিন্ন জাতের অতিথি পাখির আগমন ঘটতো।

ক্লাবটির ব্যস্থাপনা পরিচালক ইরফান আহমেদ আমাদের সময়কে বলেন, গত সোমবার থেকে অনবরত বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার সারাদিন ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের সঙ্গে শিলা ঝড়ে পড়ায় দেশি বিদেশি প্রায় ৩০ হাজার পাখির মৃত্যু হয়েছে।

অরুনিমা রিসোর্টের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী খবির উদ্দিন আহমেদ বলেন, ২০০৪ সাল থেকে প্রতি বছরই শীত মওসুমসহ বছরের ৮ মাস বিভিন্ন প্রজাতির পাখির সমারোহ ঘটতো। কিন্তু গতদুদিনে যে হারে পাখির মৃত্যু হয়েছে তা অপূরণীয়।

প্রায় ৫০ একর জমির ওপর গড়ে ওঠা অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের মাঠে ও পর্যটন এলাকার বিভিন্ন গাছে সারা বছরই বক, হাঁসাদিগেড় (হাঁস পাখি), সামুকখোলা, পানকৌড়ী, শালিখ, টিয়া, দোয়েল, ময়না, মাছরাংগা, ঘুঁঘু, শ্যামা, কোকিল, টুনটুনি, চড়ূইসহ দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটে থাকে। গত দুদিনের ঝড় ও শিলাবৃষ্টির কারণে রিসোর্টটিতে পাখির আনাগেহানা কমেছে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা