শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্লীল ভিডিও দেখিয়ে ছাত্রীকে যৌন হয়রানি

news-image

নিউজ ডেস্ক : মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে রাঙামাটির কাউখালী উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে গোপাল কৃষ্ণ নাথ (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গোপাল কৃষ্ণ নাথকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। তবে ১৭ ঘণ্টা পর শুক্রবার দুপুরে অভিযুক্তকে ছেড়ে দিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সহপাঠীদের সঙ্গে উপজেলা সদরের একটি ‘আর্ট’ দোকানের মালিক গোপাল কৃষ্ণের কাছে আর্ট শিখতে আসছিল ওই শিক্ষার্থী। বিকেল ৪টার দিকে তাকে একা পেয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন হয়রানি করেন গোপাল। শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে পরিবারকে বিষয়টি জানায়।

পরে সন্ধ্যা ৭টার দিকে শিশুটির বাবা গোপালকে পিটুনি দিয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল জলিলের কাছে তাকে সোপর্দ করেন। এ ছাড়া মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ‘যৌন নিপীড়ন’ করা হয়েছে-উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কাউখালীর স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাঈন উদ্দিন বলেন, ‘গোপালকে থানায় নেওয়ার পর রাতে নেতা হিসেবে সেখানে গিয়েছিলাম। শিশুটির বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল শুনলাম গোপালকে ছেড়ে দিয়েছে পুলিশ। শুনেছি প্রায় ২ লাখ টাকা দিয়ে বিষয়টি মিটমাট করা হয়েছে।’

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনজুর আলম বলেন,‘দুই পক্ষকেই থানায় ডাকা হয়েছিল। তারা বিষয়টি মিটমাট করে নিয়েছে।’

এ বিষয়ে ভুক্তভোগী ওই শিশুর বাবাও জানান, বিষয়টি মিটমাট হয়ে গেছে।’

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা