শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খয়রা কাস্তেচরা’ বাইক্কাবিলের অনিয়মিত পরিযায়ী

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : বাইক্কাবিল জলাভূমির জলাধার পরিযায়ী পাখির মিলনমেলা। প্রতিবছর চার-পাঁচ মাস পরিযায়ী পাখির জলকেলি ও কলকাকলিতে পূর্ণ থাকে এ জলাধার। এখানেই দেখা মেলে বিভিন্ন প্রজাতির পাখির মনোরম মুহূর্তগুলো। তবে তা খালি চোখে ভালোভাবে দেখা সম্ভব নয়।

বাইক্কাবিলের টাওয়ার পাখি দেখার অসাধারণ উপকরণগুলোর একটি। এর উপর থেকে টেলিস্কোপে চোখ রাখলেই চমৎকৃত লেন্সের ফাঁক দিয়ে পাখিরা দৃশ্যমান হতে শুরু করে। ভালো লাগার বিস্ময়কর অনুভূতির জন্ম দেয়।

সাম্প্রতিক পাখি শুমারিতে অনেক জলচর পাখিদের ভিড়ে অনিয়মিত পরিযায়ী পাখি ‘খয়রা কাস্তেচরা’ খুঁজে পাওয়া গেছে। তাদের সংখ্যা ২৮৮। এদের ইংরেজি নাম Glossy Ibis এবং Plegadis falcinellus।

আন্তর্জাতিক পাখি বিশেষজ্ঞ ড. পল থমসন এ বিষয়ে বাংলানিউজকে বলেন, পৃথিবীব্যাপী বিপন্ন পাখিদের তালিকাভুক্ত পাখি ‘গ্লোসি আইভিস’। তাদের বাইক্কা বিলের জলাভূমিতে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। জলবায়ু পরিবর্তন, আবাসস্থল বিপন্নসহ নানা কারণে এরা মারাত্মকভাবে হুমকির সম্মুখীন।

তিনি আরো বলেন, ‘গ্লোসি আইভিস’ মাঝারি আকারের জলচর পাখি। এদের দেহ কালচে ও খয়েরি। গলা ও মাথা পালকপূর্ণ। এদের ঠোঁট লম্বা, বাঁকা ও সরু। পা এবং পায়ের অঙ্গুলও লম্বা। এদের দৈর্ঘ্য প্রায় ৬৫ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৭৫০ গ্রাম।

পাখির বৈশ্বিক বিস্তৃতি সম্পর্কে পল থমসন বলেন, উত্তর আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত উপমহাদেশ এবং দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় তাদের দলগত বিচরণ রয়েছে।

ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন। তবে প্রজনন মৌসুমে ছেলে ‘গ্লোসি আইভিস’র মাথা, ঘাড়, কাঁধ ও কাঁধের ঢাকনি পুরোপুরি গাঢ় তামাটে রঙের হয়ে ওঠে বলে বলে জানান আন্তর্জাতিক পাখি বিশেষজ্ঞ ড. পল থমসন।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা