মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেবাচিমের গাইনি বিভাগের প্রধানসহ দুইজন সাময়িক বরখাস্ত

news-image

বরিশাল প্রতিনিধি : ডাস্টবিন থেকে ভ্রুণ উদ্ধারের ঘটনায় স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুযায়ী বরিশালের শের-ই বাংলা মেডিকেল ক‌লেজ (শেবাচিম) হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ও ওয়ার্ডের নার্স ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তরা হলেন গাইনি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. খুরশীদ জাহান ও ওয়ার্ডের নার্স ইনচার্জ জোৎস্না আক্তার।

মঙ্গলবার সকাল ৯টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে। বৈঠক চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। বৈঠকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটিতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. জহিরুল হককে প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. ফয়জুল বাসার এবং ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ইমতিয়াজ উদ্দিন।

বৈঠকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ মাকসুদুল হক, উপ-পরিচালক আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে মহাপরিচালক আমাকে ফোন করে অভিযুক্ত চিকিৎসক ও সেবিকাকে সাময়িক বরখাস্তের সুপারিশ করে চিঠি পাঠাতে বলেছেন।

এ ব্যাপারে বরিশাল মডেল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার বলেন, সোমবার রাত আটটার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে ৩১ নবজাতকের মরদেহ ও মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়। যার অধিকাংশই ছিল বোতলজাত। রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলোর সুরতহাল শুরু করে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, হাসপাতালে জন্ম নেয়া অপরিণত শিশুর মরদেহ কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য মেডিসিনের মাধ্যমে বোতলে ভরে রাখা হয়। ১৫-২০ বছর পূর্বে অপরিণত এসব শিশুর মরদেহ সংরক্ষণ করা হয়। ওই বোতলগুলো গাইনি ওয়ার্ডে সংরক্ষিত ছিল। তাছাড়া বোতলে থাকা মেডিসিনের মেয়াদও শেষপর্যায়ে থাকায় তা মাটিচাপা দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ওয়ার্ড বয়রা কোনও কিছু না বলে হাসপাতালের পেছনে ডাস্টবিনে স্তূপ করে ফেলে রাখে। পরবর্তীতে টোকাইরা সেখান থেকে অপরিণত শিশুর মরদেহ ও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বের করে নিয়ে যায়। সোমবার রাত আটটার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের লোকজন হাসপাতালের ময়লা অপসারণ করতে গেলে জরুরি বিভাগ সংলগ্ন পানির ট্যাঙ্কের নিচ থেকে অপরিণত শিশু এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক