,

সরাইলে হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার গণসংযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা প্রবীন রাজনীতিবিদ হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া গতকাল শুক্রবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভা ও পানিশ্বর উত্তর ও দক্ষিণ বাজারের সর্ব সাধারনের সাথে গণসংযোগ করেছেন।

মত বিনিময় সভায় পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলিম মেম্বার, দুলাল মেম্বার, পানিশ্বর বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী আঙ্গুর মিয়া, সরাইল উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হেবজু মিয়া, মোবারক আলী চৌধুরী, হাজী সাঈদুর রহমান, হাজী নাছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা শের আলী মিয়া, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সরকার, আশুগঞ্জ বন্দর আওয়ামী লীগের সভাপতি বাবুল আহম্দে, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, ভবানিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাছির মেম্বার। মত বিনিময় সভাটি সঞ্চালনা করেন আশুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন পানিশ্বর ইউনিয়ন বিশিষ্ট ব্যবসায়ী সায়েদ মিয়া, হাজী দানা মিয়া, হাজী আওয়াল, হাজী মিজান, রাহেদুল, আহম্ম মিয়া, আশুগঞ্জ থেকে যুবলীগ নেতা সাদেক মিয়া, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খলিল, ছাত্রলীগ নেতা অপু কর্মকার, মাঈন উদ্দিন, রবিউল, এমরান সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।

হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া বলেন, দীর্ঘ দিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। যে কোন আন্দোলন সংগ্রামে দলের জন্য অগ্রনী ভূমিকা পালন করেছি এবং দলকে সু সংগঠিত রাখতে ভূমিকা পালন করেছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন আমি আগামী নির্বাচনে অংশ গ্রহন করতে চাই। এবং আশুগঞ্জ ও সরাইলবাসীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে