,

কুমিল্লায় গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

downloadনিজস্ব প্রতিনিধি  : কুমিল্লার হোমনায় পুর্ব শত্রুতার জেরে কুৎসা রটিয়ে বিউটি আক্তার (২৪) নামের এক গৃহবধুকে মধ্যযুগিয় কায়দায় অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ভাসুর ও জা-শাশুড়ীর বিরুদ্ধে।

গত ১নভেম্বর বৃহস্পতিবার রাতে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ নাম্বার কেবিনে মৃত্যু যন্ত্রনায় কাতরাতে কাতরাতে এই প্রতিবেদকের কাছে এক লোমহর্ষক নির্যাতনের অভিযোগ করেন। এরপর খবর পেয়ে রাতেই হোমনা থানা পুলিশও নির্যাতিতাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পরে ভিকটিম নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৃপারামপুর গ্রামের হত দরিদ্র মো. মাওলা মিয়ার মেয়ে মোসা. বিউটি আক্তারকে গত ৮-৯ বছর পূর্বে আসাদপুর ইউনিয়নের চিৎপুর গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে প্রবাসীর ফারুকের সাথে বিয়ে হয়। ৮বছরের সংসারে জুই(৭) ও ফাহিম(৪) নামের দু’টি সন্তান আসে।
ছোট্ট সংসারে সুখে দিন কাটলেও বিষের কাঁটা হয় ভাসুরজা ও শাশুড়ীর নিকট। গত দুই বছর যাবৎ নানাহ অপবাদে জর্জরিত করে মানসিক ও শারিরিক নির্যাতন চালানো হতো বলে জানান ওই গৃহবধূ। সবশেষ গত ২৮নভেম্বর সোমবার রাতে বাকবিতন্ডার এক পর্যায়ে মিথ্যা কুৎসা রটিয়ে চিৎপুর গ্রামের চাঞ্চল্যকর যুবলীগ নেতা মুসলেম হত্যা মামলার আসামী ইউসুফের নেতৃত্বে তার ভাই মনিরসহ ভাসুর জসিম উদ্দিন, ভাতিজা শাহজালাল, শাশুড়ী কম্পন, খালা শাশুড়ী ফুলবরসহ ৮-১০ মিলে চুলের মুঠি ধরে, হাত পা বেঁধে শুরু করে মধ্যযুগিয় কায়দায় অমানবিক নির্যাতন। টর্চ লাইট, কাঠের লাঠি এবং কিলঘুষি লাথি মেরে বুকে-পেটে, সঙ্কুচিত স্থানসহ দেহের বিভিন্ন অঙ্গে জখম করে তালাবদ্ধ করে রাখে একটি ঘরে। এভাবে টানা ৩দিনের দফায় দফায় নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মুর্ছা যান হাসপাতালের বেডে ওই গৃহবধু।

নির্যাতিতের বাবা মাওলা জানায়, আমি ঢাকায় মাছের ব্যবসা করি। জানতে পারলাম আমার মেয়ে হাসপাতালে অসুস্থ্য পরে এসে জানি এই অবস্থা ওদের কেউ বিউটিকে হাসপাতালে ভর্তি করিয়ে পালিয়ে যান।
নির্যাতিতা জানায়, স্যার আমার অপরাধ হলে বিচার হবে। কিন্তু আমাকে বার বার নির্যাতন করতো। আমি বাঁচবো বলে বিশ^াস ছিলো না। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি এর সুষ্ঠ বিচার চাই। আমি গরীব মানুষ স্যার, আপনারা আমার নির্যাতনের বিচার করবেন।
ভাসুর জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সবই জানতে পারবেন। বসেন। এরপর স্থানীয় মেম্বার মো. স্বপন মিয়াকে ডেকে আনলে তিনি বিষয়টি নিয়ে কোন মন্তব্য না করলেও বিচার করবেন বলে আশ^াস দেন।
হোমনা থানা অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই নির্যাতিতাকে হাসপাতালে দেখতে গিয়েছি। এবং একটি অভিযোগ নিয়েছি। তদন্ত করার জন্য এসআই ওহেদ মুরাদকে দায়িত্ব দিয়েছি। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে