বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

news-image

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে ও মোংলা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার। বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে সকালে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিষয়টি পিতা-মাতার ভরণপোষণ আইনের আওতায় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে ব্যাখ্যা চেয়ে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না পেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মানবাধিকার কমিশন এবং আদালতের নজরে আনার কথা জানানো হয়।

নুরজাহান বেগমের চার সন্তান রয়েছেন—যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমান, বুয়েট অধ্যাপক এ কে এম আশিকুর রহমান, কানাডা প্রবাসী কে এম আতিকুর রহমান এবং স্কুলশিক্ষিকা ফাতিমা নাসরিন সুলতানা।

গত ৩১ মে মিরপুরের একটি বাসা থেকে ৯৯৯-এর ফোনের ভিত্তিতে পুলিশ নুরজাহানের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি কয়েক দিন ধরে পড়ে ছিল এবং পচন ধরেছিল।

স্থানীয় ও পুলিশের ধারণা, মৃত্যুর পাঁচ থেকে ছয় দিন পর মরদেহ উদ্ধার করা হয়। শেষ সময়ে তিনি চরম অবহেলায় ছিলেন বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি