,

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

news-image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসলে নেমে জোয়ারের টানে ভেসে যাওয়া চার পর্যটককে উদ্ধার করা হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশের সদস্যদের দ্রুত পদক্ষেপে তারা প্রাণে রক্ষা পান।

ঘটনাটি ঘটে সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে। তবে বুধবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসে।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নুরুল আমিন জানান, ওই দিন সকালে তারা পাঁচজন সদস্য সৈকতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় প্রচুর পর্যটক সমুদ্রে নামেন। কিছুক্ষণ পর চারজন পর্যটক সাঁতার কেটে নির্দিষ্ট নিরাপদ সীমার বাইরে চলে যান। বড় ঢেউ ও ক্লান্তির কারণে তারা আর ফিরতে পারছিলেন না বলে ধারণা করেন তারা।

পরিস্থিতি বুঝে গ্রাম পুলিশ সদস্য নুরুল আমিন ও সফর আলী দ্রুত একটি লাইফবোটের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে চার পর্যটককে নৌকায় তুলে নিরাপদে তীরে আনা হয়। উদ্ধার হওয়ার পর তারা ক্লান্ত হয়ে পড়ে থাকেন।

নুরুল আমিন আরও জানান, পর্যটকদের বারবার সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা মানেন না এবং নিজের ইচ্ছেমতো সাগরে নামেন, যার ফলে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পর্যটকদের অসচেতনতাকে দায়ী করেছেন, আবার কেউ কেউ সমুদ্রসৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে