রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

news-image
নিজস্ব প্রতিবেদক : নেপালকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচটি যখন ১-১ সমতায় শেষ হওয়ার দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ে জয়সূচক গোল করে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ নারী ফুটবল দল। আগের দুই আসরেও ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সামনে রয়েছে টানা তৃতীয় শিরোপা জয়ের সুযোগ।

ম্যাচের ২৩তম মিনিটে গীতা বাংলাদেশের জালে বল পাঠালে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর সমতায় ফিরতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় দলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে সরাসরি করা দারুণ গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আক্রমণভাগ শক্তিশালী করতে একাধিক পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। শেষ দিকে মাঠে নামানো সাগরিকা হয়ে ওঠেন ম্যাচের নায়ক।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন সাগরিকা। সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ কয়েক মিনিট লিড ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের কাছে টানা তৃতীয় পরাজয় দেখল নেপাল।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ