,

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

news-image
ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের কাজ এগিয়ে চলছে এবং এ সময়ে যেন কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া একটি বিরল সম্মান। বাংলাদেশের মতো একটি ছোট দেশ আগামী এক বছর জাতিসংঘের নেতৃত্ব দেবে।

দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়, তবে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা চলছে।

যুবসমাজে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, মাদক একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাই এ থেকে মুক্ত থাকা জরুরি।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও