বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শফিক রেহমানের রিমান্ড অমানবিক : মির্জা ফখরুল

2016_01_09_19_58_38_ant8ECPEt350Px0HKdnp96GhrCll4R_originalনিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া অমানবিক। তাঁর মতো মানুষকে রিমান্ডে নেওয়া কাম্য নয়।

আজ রোববার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে শফিক রেহমানের বাসায় তাঁর স্ত্রী তালেয়া রেহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি অবিলম্বে শফিক রেহমানের রিমান্ড বাতিল করে তাঁর মুক্তির দাবি জানান।

তালেয়া রেহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, যারাই সরকারের বিরোধী মত পোষণ করে, সরকার কোনো না কোনোভাবে তাদের গ্রেপ্তার করছে। শফিক রেহমানকে গ্রেপ্তার তারই অংশ।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার সকালে শফিক রেহমানকে তাঁর বাসা থেকে আটক করে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গত বছরের পল্টন থানার একটি হত্যা পরিকল্পনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

দুপুরে শফিক রেহমানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পল্টন থানার পুলিশ। বিচারক মাজহারুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। সেই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে মন্ত্রিসভা কমিটি

টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ৫-৬ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি