,

শফিক রেহমান ও মান্নানকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি: বিএনপি

index_124105অবিলম্বে সাংবাদিক শফিক রেহমান ও গাজীপুর সিটির মেয়র আব্দুল মান্নানকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেবে বিএনপি। আজ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি দেন।রিজভী বলেন, প্রধানমন্ত্রী দেশের বুদ্ধিজীবী ও গুণীজনদের নির্মূল করতে চাচ্ছেন। বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের মধ্যদিয়ে এ প্রক্রিয়া শুরু হল। তিনি বলেন, অবিলম্বে শফিক রেহমান ও  মেয়র আব্দুল মান্নানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দিন। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে।
তিনি আরো বলেন, শফিক রেহমান সরকারের সকল অন্যায়, অপকর্ম ও নির্যাতনের বিরুদ্ধে লেখতেন। ফলে তার লেখনি বন্ধ করতে পাশাপাশি সরকারের ব্যর্থতা আঁড়াল করতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, শফিক রেহমানকে কেন এই পরিণতি ভোগ করতে হবে? তার (শফিক রেহমান) বাবা আপনার বাবার (বঙ্গবন্ধু) শিক্ষক ছিলেন।এ সময় সাংবাদিক শফিক রেহমান ও মেয়র আব্দুল মান্নানের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এ নেতা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ- দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ