,

জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতেন প্রথম স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : নারীর সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নিজের বক্তব্য দিয়েছেন তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। তিনি দাবি করেছেন, মরিয়ম খাতুন নামের ওই নারীর সঙ্গে তার স্বামীর বিয়ে পারিবারিকভাবেই হয়েছে এবং তিনি বিষয়টি জানতেন।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় মাকসুদা ইসলাম বলেন, গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, তারা তা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আরেকটি ভিডিও বার্তায় মরিয়ম খাতুন দাবি করেন, গাজী নজরুল ইসলাম তার স্বামী। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি একটি ষড়যন্ত্রের অংশ এবং তার স্বামীর সম্মান ক্ষুণ্ন করতেই এটি প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মরিয়মের বাবা পরিচয় দেওয়া এক ব্যক্তিও ভিডিও বার্তায় দাবি করেন, গত ১৭ জুন গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানে সংসদ সদস্যের প্রথম স্ত্রীসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

এর আগে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, গত ১৩ জুলাই তিনি তার দুই স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে মগবাজারের একটি ব্যবসায়িক কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামার যোগসাজশে কয়েকজন ব্যক্তি তাদের জিম্মি করে টাকা আদায় করে এবং পরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই মরিয়ম খাতুনের সঙ্গে তার বিয়ে হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনাকে তিনি ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে উল্লেখ করেন।

গাজী নজরুল ইসলাম সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। তবে ভিডিও ও সংশ্লিষ্ট বক্তব্যগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর