,

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু ভ্যাকসিনের বিষয়টি নিয়ে সরকার এখনই ভাবছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গাভিসহ আন্তর্জাতিক তদারকি সংস্থাগুলোর চূড়ান্ত অনুমোদন মিললে এ ব্যাপারে পদক্ষেপ নেবে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মার্কিন সরকারের পক্ষ থেকে দেওয়া ৫ লাখ ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, এ বছর ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ের হাসপাতালে পর্যাপ্ত টেস্ট কিট, আইভি স্যালাইনসহ সব প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে স্বাস্থ্য খাতে এসব উপকরণের কোনো ধরনের সংকট নেই।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা জানান, বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিরসন ও চিকিৎসাসেবা উন্নয়নে যুক্তরাষ্ট্র সরকার যেকোনো সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ।

এ জাতীয় আরও খবর

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী