,

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা ও আন্তর্জাতিক নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৪ লাখ ৩৪ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রতিকূল পরিবেশ সামলে দেশের শ্রমবাজারের প্রবৃদ্ধি বজায় রাখার পাশাপাশি সামনে আরও আশাব্যাঞ্জক ফল মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসীকল্যাণ ডেস্কেও সরজমিন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বিদেশগামী যাত্রী ও প্রবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও চাহিদার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী স্পষ্ট জানান, দক্ষ কর্মী না বানিয়ে শুধু সংখ্যা বাড়িয়ে বিদেশে পাঠালে দেশের প্রকৃত কোনো কল্যাণ হবে না। একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসুরক্ষার কথা চিন্তা করে অবিলম্বে একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেন তিনি এবং সেটির জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করতে বলেন।

ফ্লাইট বিলম্ব বা শিডিউল বিপর্যয়ের কারণে দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীদের ভোগান্তির কথা স্মরণ করে মন্ত্রী জানান, যেহেতু শাহ আমানত বিমানবন্দরটি মূল শহর থেকে দূরে, তাই প্রবাসীদের থাকা-খাওয়ার দুর্ভোগ কমাতে বিমানবন্দরের কাছাকাছি একটি আধুনিক রেস্ট হাউস নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার।

সংবাদ ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রবাসীদের আইনি সহায়তা জোরদার করতে একটি প্রস্তাবনা পেশ করলে মন্ত্রী তা গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী