,

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন স্কেল-২০২৬ সঠিকভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মাঠপর্যায়ের জনবলের হিসাব মেলাতে জরুরি পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আওতায় অধীনস্থ সব কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য নির্দিষ্ট ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি থেকে পাঠানো বিশেষ চিঠিতে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করার লক্ষ্যে ‘iBAS++’-এর অরগানোগ্রাম সাব-মডিউলে জনবলের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের সার্বিক আর্থিক ব্যবস্থাপনা সুসংহত করতে এবং নতুন পে স্কেলের অধীনে সঠিকভাবে বেতন নির্ধারণ (Pay Fixation) সম্পন্ন করতেই প্রতিটি পদের অনুমোদিত সংখ্যা, মূল গ্রেড ও পদবির নিখুঁত হিসাব চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এনাম কমিশনের পর নতুন সৃষ্ট পদগুলোর তথ্যও একই সিস্টেমে এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের সংশ্লিষ্ট অধিশাখা থেকে অনুমোদিত সরকারি আদেশের (জিও) কপিসহ বিস্তারিত তথ্য ছক অনুযায়ী জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে তথ্যের হার্ড কপি মাউশি ঢাকার উপপরিচালক (এইচআরএম) বরাবরে জমা দেওয়ার পাশাপাশি সফট কপি নিকোশ ফন্টের ওয়ার্ড ফাইল আকারে তাদের অফিসিয়াল ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী