,

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান বিমানবাহিনীর গভীর রাতের জোড়া হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিরীহ নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে আগ্রাসনের অভিযোগ তুলেছে আফগান তালেবান সরকার।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ এবং পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান। এ হামলায় সাধারণ মানুষের তিনটি বসতবাড়ি গুঁড়িয়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। তালেবান একে আন্তর্জাতিক আইন ও আফগান সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে, তাদের এই পদক্ষেপ ছিল আফগান ভূখণ্ডে গড়ে ওঠা সুনির্দিষ্ট জঙ্গি আস্তানা লক্ষ্য করে। ইসলামাবাদ জানায়, হামলায় অন্তত ২২ জন সন্ত্রাসী নিহত এবং তাদের বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। পাকিস্তান সরকারের মতে, বেসামরিক লোকজনের ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল।

ইসলামাবাদ স্পষ্ট করে জানিয়েছে, তাদের জাতীয় নিরাপত্তার জন্য আফগান সীমান্ত কেন্দ্রিক সন্ত্রাসী আস্তানাগুলো প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সন্ত্রাসবাদের শেকড় উপড়ে না ফেলা পর্যন্ত তাদের সামরিক তৎপরতা অব্যাহত থাকবে। তবে উভয় পক্ষের এই প্রাণহানির সংখ্যা নিয়ে স্বাধীন কোনো সূত্রের সুনির্দিষ্ট সমর্থন পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী