,

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সম্পর্কের বয়স দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল। এই বিশেষ বর্ষপূর্তিতে প্রেমিকার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালোবাসা উজার করে দিয়েছেন হৃতিক। তবে এ জুটির বিশেষ দিনে অনুরাগীদের ছাড়িয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে হৃতিকের সাবেক স্ত্রী সুজান খানের আন্তরিক শুভেচ্ছা বার্তা।

সম্পর্কের পাঁচ বছর উদযাপন উপলক্ষ্যে ইনস্টাগ্রামে সাবার সঙ্গে বেশ কয়েকটি চমৎকার ছবি শেয়ার করেন হৃতিক রোশন। ক্যাপশনে লেখেন, ‘শুভ ৫ বছর, আমার ভালোবাসা।’ ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকেন তারা। মন্তব্যের ঘরে সুজান খান লেখেন, ‘খুব মিষ্টি, শুভ বছরপূর্তি।’ সাবেক স্বামীর নতুন জীবন ও সম্পর্কের প্রতি সুজানের এমন উদার দৃষ্টিভঙ্গি তৈরি করেছে এক অনন্য উদাহরণ।

২০২২ সালে প্রখ্যাত নির্মাতা করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে প্রথমবার নিজেদের প্রেমের গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে প্রকাশ্যে আসেন হৃতিক ও সাবা। এর পর থেকে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

গত বছরের ডিসেম্বরে হৃতিকের খুড়তুতো ভাই ঈশান রোশনের বিয়ের অনুষ্ঠানেও রোশন পরিবারের সঙ্গে একদম আপন মানুষের মতো ছিলেন সাবা। নতুন কনে ঐশ্বরিয়া সিংকে পরিবারের অংশ হিসেবে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন তিনি, যেখানে দম্পতির সুখী ও আনন্দময় জীবনের প্রার্থনা জানান।

উল্লেখ্য, হৃতিক রোশন ও সুজান খানের সংসারে দুই সন্তান—হৃদান ও হৃহান রয়েছে। বৈবাহিক সম্পর্কের ইতি টানলেও সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে এবং ব্যক্তিগত পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে হৃতিক ও তার পরিবারের সঙ্গে গভীর সৌহার্দ্য ও ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রেখে চলছেন সুজান।

এ জাতীয় আরও খবর

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী