,

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ পথজুড়ে সকাল থেকেই রাজপথে নেমে আসেন উৎসুক জনতা। স্থানে স্থানে ফুলের মালা ও পুষ্পবৃষ্টি দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সময় মহাসড়কের দুই পাশে জাতীয় ও দলীয় পতাকা, নানা রঙের ব্যানার এবং ফুল হাতে অবস্থান নেন নেতাকর্মীরা। গাড়িবহরটি সামনে এগোতেই মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বেশ কয়েকটি স্থানে গাড়িবহরে ফুল ছিটিয়ে বরণ করে নেন সমর্থকরা। শিমরাইল ও কাঁচপুরসহ মহাসড়কের প্রতিটি পয়েন্টে নেমে আসে জনতার ঢল।

প্রধানমন্ত্রীর এই যাত্রাপথে নারায়ণগঞ্জের স্থানীয় বিএনপির সংসদ সদস্যরা নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মহাসড়কের পাশে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দলীয় পদ-পদবি নির্বিশেষে সকল স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা মহাসড়ক জুড়েই এক উৎসবমুখর আবহ তৈরি হয়।

উল্লেখ্য, একদিনের সফরে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসভবন থেকে সরকারপ্রধানের গাড়িবহর গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এ জাতীয় আরও খবর

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী