,

ঈদের তৃতীয় দিনেও চামড়া শিল্পনগরীতে ট্রাকের সারি

news-image

ঈদের তৃতীয় দিনেও সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পুরোদমে চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ কাঁচা চামড়া শিল্পনগরীতে পৌঁছাচ্ছে, ফলে পুরো এলাকাজুড়ে কর্মব্যস্ততা বিরাজ করছে।

শনিবার সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ হাজার ৭১২টি ট্রাকে করে মোট ৫ লাখ ২৭ হাজার ৬৭৬টি চামড়া শিল্পনগরীতে এসেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৫ লাখ ১১ হাজার ৫৪০টি এবং ছাগল ও ভেড়ার চামড়া ১৬ হাজার ১৩৬টি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান।

সরেজমিনে দেখা গেছে, ঈদের দিন থেকেই ট্যানারি কারখানাগুলোতে কার্যক্রমের গতি বেড়েছে। কাঁচা চামড়া গ্রহণ, লবণ সংরক্ষণ, বাছাই ও পরিবহনের কাজ চলছে নিরবচ্ছিন্নভাবে। শ্রমিকরাও চামড়া খালাস ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছেন।

তবে এই ব্যস্ততার পাশাপাশি পরিবেশগত ঝুঁকির বিষয়টিও সামনে এসেছে। সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) চালু থাকলেও কোরবানির মৌসুমে উৎপন্ন অতিরিক্ত বর্জ্য সামাল দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ২৫ হাজার ঘনমিটার তরল বর্জ্য শোধনের সক্ষমতা থাকলেও ঈদের সময় এ পরিমাণ বেড়ে ৪০ থেকে ৫০ হাজার ঘনমিটারে পৌঁছে যায়। ফলে অতিরিক্ত বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ, বিশেষ করে ধলেশ্বরী নদী দূষণের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এদিকে চামড়া শিল্পনগরীর সার্বিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিসিক, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। চামড়াবাহী যানবাহনের দ্রুত প্রবেশ ও চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত স্বেচ্ছাসেবকও নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়