,

‘মালিক’ সিনেমার লুকে মিমের ঈদ শুভেচ্ছা

news-image

বিনোদন ডেস্ক : একদিকে প্রেক্ষাগৃহে চলছে তার সিনেমা, অন্যদিকে পবিত্র ঈদুল আজহার উৎসবেও মেতেছেন! চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের ব্যস্ততা এখন এমনই। ঈদের দিন তার অভিনীত বিগ বাজেট সিনেমা ‘মালিক’-এর এক রোম্যান্টিক গানের শুটিং লুকের একগুচ্ছ ছবি প্রকাশ করে নেটিজেনদের মুগ্ধ করেছেন এই তারকা। সঙ্গে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

গত বুধবার (২৭ মে) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্ত করা হয় ‘মালিক’ সিনেমার দ্বিতীয় গান ‘দিলাম তোমায় কথা’। সেই গানের এক দৃশ্যে গোলাপি শাড়িতে চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে বেশ রোম্যান্স জমাতে দেখা যায় তাকে।

সেই সাজেরই আলাদা ফটোশুট প্রকাশ করেছেন মিম। তবে ছবিতে ফুটে ওঠে নায়িকার আলাদা সৌন্দর্য। সাদা সুতোর নিখুঁত কাজ করা এই শাড়ির সঙ্গে মিলিয়ে তিনি হাতে পরেছেন রেশমি চুড়ি, কানে জমকালো পাথরের টানা চেইনসহ ঝুমকা এবং নাকে ছোট একটি নাকফুল।

পোস্টটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেও এই গানটিকেই যুক্ত করেছেন মিম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক টু এভরিওয়ান’, সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল ভালোবাসার ইমোজি।

ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া মাত্রই মিমের রূপ এবং ‘মালিক’ সিনেমায় তার উপস্থিতি নিয়ে প্রশংসায় মেতেছেন ভক্তরা; তারাও তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন ঘরানার সিনেমা ‘মালিক’-এ আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। ঈদের দিন (২৮ মে) দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

এর আগে গত সোমবার (২৫ মে) সিনেমাটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’ এবং তার আগে সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছিল, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। এক জেদি মানুষের অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ঈদের বাজারে ইতোমধ্যে বেশ উন্মাদনা তৈরি করেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে