,

গরুর মাংসের শুঁটকি বানাবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঐতিহ্যবাহী স্বাদের খাবারের তালিকায় গরুর মাংসের শুঁটকির আলাদা কদর রয়েছে। বিশেষভাবে সংরক্ষণ করা এই শুঁটকি দীর্ঘদিন ভালো থাকে এবং ভর্তা, ভুনা কিংবা ঝাল রান্নায় এনে দেয় ভিন্ন স্বাদ। সঠিক নিয়মে মসলা মাখিয়ে রোদে শুকাতে পারলেই ঘরেই তৈরি করা সম্ভব সুস্বাদু গরুর মাংসের শুঁটকি। জেনে নিন সহজ উপায়ে এটি বানানোর পদ্ধতি।

মাংসের শুঁটকি তৈরির জন্য প্রথমেই হাড় ও অতিরিক্ত চর্বিহীন মাংস বেছে নেওয়া জরুরি। কারণ মাংসে চর্বি বেশি থাকলে পরে শুঁটকিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং দুর্গন্ধ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এরপর মাংস মাঝারি আকারে কেটে নিতে হবে।

একটি হাঁড়িতে পানি নিয়ে তাতে আস্ত গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ ও লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর সেই পানিতে মাংস ভালোভাবে সিদ্ধ করতে হবে। খেয়াল রাখতে হবে, মাংস যেন ভেতর পর্যন্ত সম্পূর্ণ সিদ্ধ হয়।

সিদ্ধ হয়ে গেলে মাংস ঝাঁঝরিতে তুলে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর খোলামেলা ও শুকনো স্থানে রোদে দিয়ে শুকাতে হবে। চাইলে চুলার পাশে বা নিচেও শুকানো যেতে পারে। রোদ কম থাকলে বাসায় ইলেকট্রনিক ওভেনের সর্বনিম্ন তাপমাত্রায় ধীরে ধীরে শুকিয়ে নেওয়া যায়। তবে একদিনে না করে কয়েকদিন ধরে শুকালে শুঁটকি ভালো হয়।

এছাড়া সুতলিতে গেঁথেও রোদে শুকানো যায়। তবে লোহার তার ব্যবহার না করাই ভালো, কারণ এতে মাংসে অস্বাভাবিক গন্ধ তৈরি হতে পারে।

মাংস পুরোপুরি শুকিয়ে গেলে তা সংরক্ষণ করতে হবে। ফ্রিজে রাখলে মাংসের শুঁটকি সাধারণত ৬ থেকে ৮ মাস পর্যন্ত ভালো থাকে। আর বাইরে সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে রোদে দেওয়া উচিত।

বাংলাদেশের চট্টগ্রামসহ কয়েকটি অঞ্চলে মাংস ভেজে এক ধরনের শুঁটকি তৈরি করা হয়, যাকে ‘কোয়াব’ বলা হয়। তবে রোদে শুকানো শুঁটকির তুলনায় কোয়াব তুলনামূলক কম সময় সংরক্ষণ করা যায়।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে