রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের সরকারি হাসপাতালের অদূরে টি. আলী বাড়ি মোড় সংলগ্ন একটি পুকুরে মিললো মো: হোসেন মিয়া (৩৭) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মরদেহ। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন কসবা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে ওই এলাকার একটি পুকুরে ভাসমান বস্তু দেখতে পান পথচারীরা। পরে সেটি মানুষের মরদেহ বলে ধারণা করেন তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমতে থাকে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এটি মানুষের মরদেহ বলে নিশ্চিত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

এই মরদেহের সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসা কয়েকজন লোক তাদের স্বজন বলে দাবী করেন। তারা জানান, উদ্ধার হওয়া মরদেহটি তাদের নিখোঁজ স্বজন হোসেন মিয়ার। নিহত হোসেন মিয়া পার্শ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন।

স্বজনরা জানান, গত ২৫ মে হোসেন মিয়া নিখোঁজ হন। তাকে খুঁজে না পেয়ে তার স্ত্রী মোছা. সালমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুকুর থেকে মরদেহটি তোলার পর মুখমণ্ডল দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে ও শোকের ছায়া নেমে আসে।

ঈদুল আজহা উদযাপনে আনন্দে মেতে উঠা এলাকাবাসীও তাদের এ শোকে কাতর হয়ে উঠে।

এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, পুকুর থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি সাংবাদিকদের জানান।

এ জাতীয় আরও খবর

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বান্দরবানে বন্যার্ত ১৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা