,

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। এরমধ্যে দেশটির বুশেহরে মার্কিনিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী।

বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল। সেখানে এর আগেও ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল।

বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেছেন, “আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। শহর এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে।”

এরআগে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল ছুড়েছিল ইরানের সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছিল, নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র