,

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর কলা হাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা জব্দ ট্রাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। নিহতরা হলেন কাউছার ইমাম (৩৫) ও তার ৬ বছরের সন্তান রেদোয়ান হোসেন।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে দুজন মারা গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ