বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়িতে তারেক রহমান

news-image

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত এবং নফল নামাজ আদায় করেছেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমা উপজেলার সিলামের রহমত মঞ্জিলে পৌঁছেছেন তিনি।

এ সময় এলাকাবাসী ও দলীয় হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করে নেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে তারেক রহমান শ্বশুরবাড়ি পৌঁছেলে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।

সরেজমিনে দেখা যায়, সেখানে পৌঁছে শ্বশুরবাড়ি এলাকার স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন তারেক রহমান। দোয়া মাহফিল শেষে আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে জামাই তারেক রহমানের আগমনে সাজ সাজ রব বিরাজ করছে সিলাম এলাকায়। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ডা. জুবাইদা রহমানের পরিবার ও স্থানীয় বিএনপি। ১২ হাজার নেতাকর্মীর জন্য ৪৩ হাড়ি খাবার রান্না করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার