,

চিরনিদ্রায় কিংবদন্তি নায়ক ইলিয়াস জাভেদ

news-image

উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চিরনিদ্রায় শায়িত হলেন সোনালি যুগের কিংবদন্তি চিত্রতারকা ইলিয়াস জাভেদ। জানা গেছে, প্রথম জানাজা বাদ আসর বিএফডিসিতে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা উত্তরা ১৪ নম্বর সেক্টরের বায়তুল জামান জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

ঢাকাই সিনেমার সোনালি দিনের প্রভাবশালী নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আজ বুধবার সকালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে নায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষেক ঘটে ইলিয়াস জাভেদের। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে ‘ড্যান্সিং হিরো’ হিসেবে স্থায়ী জায়গা করে নেন এই দাপুটে অভিনেতা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে