,

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। আজ বুধবার দুপুরে প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ প্রতীক প্রদান করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি যে প্রতীক আশা করেছি, সেটিই পেয়েছি। আমার আসনের ছোট থেকে শুরু করে প্রবীণরাও দোয়া করেছেন যেন আমি হাঁস প্রতীক পাই। খোদা আমার আশা পূরণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি আজ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম, গণসংযোগসহ নানা বিষয়ে বাধাপ্রাপ্ত হয়েছি। আমি প্রশাসনকে জানিয়েছি, আশা রাখব প্রশাসন সেই বিষয়ে নজর রাখবে। আমার আসনে পুরো বাংলাদেশের চোখ। সার্বিক বিবেচনায় যেন কেউ নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ না করতে পারে সেই বিষয়ে প্রশাসনের সজাগ থাকতে হবে। আমি দলগুলোকেও বলব যার যার বৃহত্তর স্বার্থে এ আসনে তাদের নেতাকর্মীরা অসংলগ্ন আচরণ না করেন। তা না হলে এই নির্বাচনী দাগটা বড় দলগুলোকে বয়ে বেড়াতে হবে।’

ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব। নির্বাচনী প্রচারণা তীব্র হওয়ায় পক্ষগুলোর মধ্যে বাকবিতণ্ডা ও অভিযোগ-পাল্টা অভিযোগসহ আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটছে। রুমিন ফারহানাসহ প্রতিপক্ষের একাধিক সমর্থককে শোকজ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে