,

ফেরার পথ নেই, এক চুলও নড়তে নারাজ ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিনল্যান্ড নিয়ে নিজের অবস্থান থেকে এক চুলও নড়তে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিশাল আর্কটিক দ্বীপটি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য থেকে ‘পিছু হঠার কোনো সুযোগ নেই’। মঙ্গলবার সামাজিক মাধ্যমে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করেন।

যেখানে দেখা যাচ্ছে তিনি, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি ফলকের পাশে মার্কিন পতাকা পুঁতছেন, যাতে লেখা : ‘গ্রিনল্যান্ড, মার্কিন অঞ্চল (স্থাপিত ২০২৬)।’

আরেকটি ছবিতে কানাডা ও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে আলোচনার পর ট্রাম্প লেখেন, ‘আমি সবাইকে খুব স্পষ্টভাবে বলেছি, জাতীয় ও বিশ্ব নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। এখান থেকে ফেরার কোনো পথ নেই।’ আনাদোলু এজেন্সি।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু