[bangla_day], [english_date] [bangla_date]

বিএনপি সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা নাগরিক ঐক্যের

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মাহমদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আজ বুধবার এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।

এর আগে বিএনপির সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। নাগরিক ঐক্য ও জেএসডি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল।

জানা গেছে, মান্না বগুড়া-২ থেকে ভোট করছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করেন। তবে কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি।

এর আগে গত সোমবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান