রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হ্যাঁ’ ভোট দেওয়ার সুযোগ সব সময় পাবেন না: নৌপরিবহন উপদেষ্টা

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “দেশের পরিবর্তন চাইলে এবং আগের মতো গুম-খুন না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন। এরকম সুযোগ বা চান্স সব সময় পাবেন না।”

বুধবার (২১ জানুয়ারি ) ঠাকুরগাঁও দুপুরে জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আসন্ন গণভোট ২০২৬ সংসদ নির্বাচন সামনে রেখে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে আপনারা অতীতে যা অরাজকতা দেখে আসছেন—তা আর থাকবেনা। আপনাকে কেউ গুম করবে না কথা বলার জন্য। এখন আপনি যেভাবে কথা বলতে পারছেন ভবিষ্যতেও যেন সেভাবে কথা বলতে পারেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন—তারা যেন নিজেদেরকে লাটবাহাদুর মনে না করেন। এছাড়া বাকি অন্যান্য পরিবর্তনসহ দ্বিকক্ষ করার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারেন একটি অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে দেশ পরিচালনা করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এমপি নাই, মন্ত্রী নাই, উপজেলা চেয়ারম্যান নাই, আমাদের যা করতে হয় সরাসরি কাজ করতে হয়। কাজেই দেশ পরিচালনার জন্য যে ধরনের কাঠামো প্রয়োজন সেই কাঠামোর জন্য এই নির্বাচন করা। তাই আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক।’

এ ধরনের নির্বাচনের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছেন উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি দেখেছি এর আগের নির্বাচনগুলোকে টুইস্ট করা হয়েছে। কোথাও না কোথাও কারচুপি করা হয়েছে। তাই আমরা আগের মতো কোনো নির্বাচন হতে দেব না ও হবে না বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, “গণভোট শুধু একটি নির্বাচন নয়—এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ‘দেশের চাবি আপনার হাতে’—এই বার্তাকে সামনে রেখে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হতে হবে।”

এসময় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উপস্থিতি বাড়ানো, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন এবং অপপ্রচাররোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা