সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, রয়েছে বিকল্প প্রার্থীও

news-image

ফেনী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন এই আসন থেকে এর আগে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে মনোনয়নপত্র জমা দেন দলীয় নেতাকর্মীরা। এ ছাড়া এই আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনুও মনোনয়নপত্র জমা দেন।

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু, দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবু তালেব, শাহানা আক্তার শানু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নেতারা বলেন, ‘খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে ফিরবেন এবং তিনি আগামী দিনে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা