,

শীতকালে ঘরেই তৈরি করুন তিল ও গুড়ের চিট

news-image

শীতকাল মানেই গুড় আর তিলের স্বর্গীয় যুগলবন্দি! এই সময়ে অনেকেই শরীর গরম রাখতে ও পুষ্টি বাড়াতে তিল-গুড়ের মিষ্টি খেয়ে থাকেন। তিল ও গুড় দুটোই প্রাকৃতিক শক্তিদায়ক খাদ্য উপাদান, যা হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠাণ্ডা প্রতিরোধে সাহায্য করে।

তিল ও গুড়ের পুষ্টিগুণ

তিলের বীজে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, জিংক ও হেলদি ফ্যাট, যেগুলো হাড়কে শক্তিশালী করে ও চুল-ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। অন্যদিকে, গুড় শরীর পরিষ্কার রাখে এবং হজমে সাহায্য করে।

এই দুই উপাদান মিলে তৈরি হয় একদম ঐতিহ্যবাহী এই মিষ্টি—তিল চিক্কি।

উপকরণ
তিল ১ কাপ
গুড় আধা কাপ
ঘি ২ টেবিল চামচ
এলাচ গুঁড়া আধা চা চামচ
কাজু ও ২ টেবিল চামচ ২ টেবিল চামচ ও
পানি ২ টেবিল চামচ।
প্রণালী

তিল চিক্কি বানাতে প্রথমে মাঝারি আঁচে শুকনা কড়াইতে তিল ভাজুন। যতক্ষণ না হালকা সোনালি হয়ে সুগন্ধ বের হয় ভেজে যান।

এরপর একটি প্যানে ঘি গরম করুন, তাতে গুড় ও সামান্য পানি দিন। ধীরে ধীরে ঘি গলিয়ে নিন যতক্ষণ না তা সিরার মত ঘন হয়।
গুড়ের সিরা তৈরি হলে তাতে ভাজা তিল, এলাচ গুঁড়া ও বাদাম কুচি দিন। সেই মিশ্রণটা ভালোভাবে নেড়ে সব উপকরণ মিশিয়ে নিন যাতে মিশ্রণটি ঘন হয়।

একটি তেল মাখানো থালায় মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন।

ইচ্ছা হলে সেই মিশ্রণে আরো কিছু বাদাম ছিটিয়ে দিন। ঠাণ্ডা হলে পছন্দমতো আকারে কেটে নিন। এভাবেই তৈরি হয়ে যাবে খাস্তা, মিষ্টি ও পুষ্টিকর তিল চিক্কি।

উপকারিতা
তিলের চিরের উপকারিতাও বিরাট।
শীতকালে শরীর গরম রাখে। এই মিষ্টি ক্যালসিয়াম ও আয়রনে সমৃদ্ধ। এটি হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে প্রাকৃতিকভাবে এনার্জি দেয়। অতিরিক্ত গুড় দিলে চিক্কি বেশি নরম হবে, তাই সিরা একটু ঘন করা উচিত।
চাইলে তিলের সঙ্গে চিনাবাদামও মেশাতে পারেন। এয়ারটাইট জারে এই তিল চিক্কি রেখে দিলে ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে