,

শুরুতেই যে ১৭ জেলায় নামতে পারে হাড় কাঁপানো শীত

news-image

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ১৭ জেলার কিছুকিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। রোববার (৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানিয়েছে।

পোস্টে জানানো হয়, আজকে রাত থেকে ১৪ বা ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী কিছুকিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এ সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে।তবে দিনের তাপমাত্রা সারা দেশেই ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তাই দিনে তেমন শীত অনুভব হবে না।

পোস্টে আরও জানানো হয়, ঠান্ডা আর গরমের পার্থক্যের কারণে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হতে পারেন অনেকে। এজন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে