,

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী আর নেই

news-image

অনলাইন ডেস্ক : সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সোমবার সকালে সরকারি তথ্যবিবরণীতে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে কামাল সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে শেষ শয্যায় শায়িত করা হবে।

কামাল উদ্দিন সিদ্দিকী ১৯৪৫ সালে জন্ম নেন। মোনাশ বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাকাল্টি মেম্বার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

কামাল সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির নির্বাচনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হন এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

কামাল সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব নিযুক্ত হন। স্থানীয় সরকার, অর্থনীতি, ভূমি ও নগরায়ণসহ নানা বিষয় নিয়ে তার একাধিক বই আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের স্থানীয় সরকার, বাংলাদেশে স্থানীয় শাসন: প্রধান সমস্যা এবং প্রধান চ্যালেঞ্জ, দক্ষিণ এশিয়ায় ভূমি ব্যবস্থাপনা: একটি তুলনামূলক গবেষণা, বাংলাদেশে ভূমি সংস্কারের রাজনৈতিক অর্থনীতি ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে