সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির শেষ মুহূর্তের গোলও বাঁচাতে পারেনি মায়ামিকে

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ৮৯তম মিনিটের গোলও যথেষ্ট হয়নি ইন্টার মায়ামির পরাজয় এড়াতে। শনিবার টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে ন্যাশভিল এসসি ২–১ ব্যবধানে জয় পেয়ে এমএলএস কাপের প্রথম রাউন্ডের প্লে-অফ সিরিজে টিকে রইল।

প্রথমার্ধেই স্যাম সারিজ ও জশ বাউয়ারের গোল ন্যাশভিলকে এগিয়ে দেয়। নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সারিজ। মায়ামির গোলরক্ষক রকো রিওস নভো লাইন ছেড়ে এগিয়ে আসতে দেরি করায় রেফারি স্পট কিকের সিদ্ধান্ত দেন। সারিজ শান্তভাবে বল পাঠান গোলরক্ষকের ডান দিকে।

প্রথমার্ধের ঠিক আগে হানি মুকতারের কর্নার থেকে বাউয়ার বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে ব্যবধান ২–০ করেন।

দ্বিতীয়ার্ধে মায়ামি মরিয়া হয়ে মাঠে নামে। ৬৬তম মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে দূরত্বের শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস।

শেষ মুহূর্তে মায়ামি ও মেসি আবারও ছন্দ খুঁজে পায়। ৮৯তম মিনিটে রদ্রিগো দে পল বক্সের মধ্যে বল দেন মেসিকে, আর সদ্য ঘোষিত এমএলএস গোল্ডেন বুটজয়ী আর্জেন্টাইন জাদুকর ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে চমৎকার শটে বল জালে পাঠান, ব্যবধান কমে আসে ২–১।

প্রথম ম্যাচে মেসির জোড়া গোলে ৩–১ ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে ছিল মায়ামি, কিন্তু এই হারে এখন সিদ্ধান্ত যাবে তৃতীয় ও শেষ ম্যাচে, যা অনুষ্ঠিত হবে মায়ামির মাঠে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার