,

সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে

news-image

অনলাইন ডেস্ক : সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবেন বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।

জুলাই সনদে সইয়ের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন৷ আমি জানি না তারা কি করবেন৷ তবে আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন৷ কনসেন্ট (সম্মতি) নিয়ে জুলাই সনদ হচ্ছে৷ মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে৷ আমি বিশ্বাস করি এখানে সবাই সাইন করবে৷’

তিনি বলেন, ‘যখনই কোনো অন্তর্বর্তী সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এ ধরনের একটি শঙ্কা থাকে৷ আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই ফেব্রুয়ারির প্রথমার্ধ্বেই নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর৷ কোনো রকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না৷’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে