,

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক পদে নিয়োগ দিয়েছে সরকার।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে সোলায়মান ও আফসানা বিলকিস বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের আর সাইফুল ইসলাম ও মনিরা হক ২৭তম ব্যাচের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনমূলে মোহাম্মদ আবদুল আউয়াল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম হিসেবে বদলির আদেশে তার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে