সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে আগুনে ১৬ জনের প্রাণহানিতে তারেক রহমানের শোক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

এতে তারেক রহমান লেখেন, ‘মিরপুরের তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন নিহতদের চির শান্তি দান করেন এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য দান করেন।’

তিনি লেখেন, ‘এ ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটছে, রেখে যাচ্ছে শোক আর অসংখ্য প্রশ্ন। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রের নিরাপত্তার মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।’

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, তারা যেন তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয় এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনে।’

পোস্টের শেষে তারেক রহমান লেখেন, ‘যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রইল।’

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিনজন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা